ঢাকা | বঙ্গাব্দ

গৌরীপুর থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, আইন সবার জন্য সমান, এ বিষয়টিকে বাস্তবে রূপ দিতে সরকার কাজ করছেন| অপরাধী যেই হোক না কেন, অপরাধ করলে কাউকে ছাড় দেয়া হবে না| দেশের পুলিশ বাহিনী জনগণের জানমালের নিরাপত্তা দিতে কাজ করে যাচ্ছে|
  • আপলোড তারিখঃ 10-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 3928 জন
গৌরীপুর থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ছবির ক্যাপশন: আইন সবার জন্য সমান, এ বিষয়টিকে বাস্তবে রূপ দিতে সরকার কাজ করছেন

ময়মনসিংহ গৌরীপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি)  হাবিবুর রহমান গৌরীপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন| বৃহস্পতিবার রাতে গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়|


মতবিনিময় সভায় গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, আইন সবার জন্য সমান, এ বিষয়টিকে বাস্তবে রূপ দিতে সরকার কাজ করছেন| অপরাধী যেই হোক না কেন, অপরাধ করলে কাউকে ছাড় দেয়া হবে না|  দেশের পুলিশ বাহিনী জনগণের জানমালের নিরাপত্তা দিতে কাজ করে যাচ্ছে|


তিনি আরো বলেন, সাংবাদিক ও পুলিশের উদ্দেশ্যই হচ্ছে সমাজের বিভিন্ন অনিয়ম দূর করা| পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হলে অপরাধ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করা সম্ভব|


এসময় তিনি উপজেলায় মাদক, চুরি ও ছিনতাই, ইভটিজিং, কিশোর গ্যাং সহ অপরাধমূলক কর্মকাণ্ড রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান| মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ | সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব| মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক কাজী আব্দুল্লাহ আল-আমিন, শফিকুল ইসলাম মিন্টু, সাবেক আহ্বায়ক মো. রইছ উদ্দিন, প্রেসক্লাবের কার্যকরী কমিটির সহসভাপতি কমল সরকার,সহ সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, অর্থ সম্পাদক শামীম খান,  শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারুক আহাম্মদ, সাবেক সহসভাপতি আলী হায়দার রবিন, হুমায়ুন কবির, তিলক রায় টুলু, সাবেক সাধারণ সম্পাদক  আলী হায়দার রবিন, আনোয়ার হোসেন, শেখ মো. বিপ্লব, প্রবীণ সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, প্রেসক্লাবের সদস্য কামাল উদ্দিন, সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, আরিফ আহমেদ প্রমুখ|


নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
notebook

ইমরান খান: চোখের আড়াল হলেও মনের আড়াল হননি