ঢাকা | বঙ্গাব্দ

গৌরীপুরের ২ডায়গনোস্টিক সেন্টার সিলগালা, ১টিতে জরিমানা

গৌরীপুর পৌর শহরে প্রায় ১০টি ডায়গনোস্টিক সেন্টার রয়েছে| বৃহস্পতিবার বিকালে গৌরীপুর পৌর শহরের হাসপাতাল রোডে মা প্যাথলজী ল্যাবরেটরীতে অভিযান পরিচালনা করে লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়|
  • আপলোড তারিখঃ 14-05-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 3292 জন
গৌরীপুরের ২ডায়গনোস্টিক সেন্টার সিলগালা, ১টিতে জরিমানা ছবির ক্যাপশন: ময়মনসিংহের গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান ডায়গনোস্টিক সেন্টার সিলগালা

ময়মনসিংহের গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুইটি ডায়গনোস্টিক সেন্টার সিলগালা এবং লাইসেন্স নবায়ন না থাকায় আরো একটি ডায়গনোস্টিক সেন্টারে জরিমানা করেছে| বৃহস্পতিবার (১৩ মে) উপজেলার পৌর শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা
তবে অভিযানের খবর পেয়ে অনেক ডায়গনোস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে যায় দায়িত্বে থাকা লোকজন।


জানা গেছে, গৌরীপুর পৌর শহরে প্রায় ১০টি ডায়গনোস্টিক সেন্টার রয়েছে| বৃহস্পতিবার বিকালে গৌরীপুর পৌর শহরের হাসপাতাল রোডে মা প্যাথলজী ল্যাবরেটরীতে অভিযান পরিচালনা করে লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়| তাছাড়া লাইসেন্স না থাকায় পৌর শহরের হাসপাতাল রোডস্থ সেবা ডায়গনোস্টিক সেন্টার ও পৌর শহরের ধানমহাল এলাকায় গৌরীপুর ডিজিটাল ডায়গনোস্টিক সেন্টার সিলগালা করা হয়| এদিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার খবর পেয়ে শহরের অন্যান্য ডায়গনোস্টিক সেন্টার বন্ধ করে সরে যান দায়িত্বে থাকা লোকজন।


সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা বলেন, দুইটি ডায়গনোস্টিক সিলগালা ও একটি ডায়গনোস্টিক সেন্টারে জরিমানা করা হয়েছে| অভিযানের খবর পেয়ে যেসব ডায়গনোস্টিক সেন্টার বন্ধ করে পালিয়েছে পরবর্তীতে সময়ে সেখানেও অভিযান পরিচালনা করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ my24news

কমেন্ট বক্স
notebook

ইমরান খান: চোখের আড়াল হলেও মনের আড়াল হননি